,

জুড়ওয়া-টু’র জয়রথ চলছেই

news-image

বিনোদন ডেস্ক : বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্দেজ ও তাপসী পান্নু অভিনীত সিনেমা জুড়ওয়া-টু। গত ২৯ সেপ্টেম্বর মুক্তি পায় সিনেমাটি। এরই মধ্যে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে এটি।

অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছে সাজিদ নাদিয়াদওয়ালা ও ফক্স স্টুডিওস। গত শনিবার বক্স অফিসে ২.৬৫ কোটি রুপি আয় করে সিনেমাটি। এ নিয়ে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়ায় ১৩০.২১ কোটি রুপি। পাশাপাশি বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২০৩.৩৩ কোটি রুপি। নির্মাতাদের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

নির্মাতাদের দেয়া তথ্যমতে, ২০১৭ সালে বিশ্বব্যাপী ২০০ কোটির মাইলফলক ছাড়িয়ে যাওয়া তৃতীয় সিনেমা জুড়ওয়া-টু। এর আগে শাহরুখ খান অভিনীত রইস ও অক্ষয় কুমারের টয়লেট: এক প্রেম কথা এ মাইলফলক স্পর্শ করে।

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত জুড়ওয়া সিনেমার রিবুট জুড়ওয়া-টু। প্রথম সিনেমাটিতে রাজ ও প্রেম চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান। এবার সেই ভূমিকায় দেখা গেছে বরুণ ধাওয়ানকে। অন্যদিকে কারিশমা কাপুর ও রম্ভার স্থানে জুড়ওয়া-টুতে দেখা গেছে জ্যাকলিন ফার্নান্দেজ ও তাপসী পান্নুকে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে