সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেমন আছেন অভিনেতা কাদের খান?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেতা কাদের খান। এক সময়ের রুপালি পর্দার দাপুটে এ অভিনেতা অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে এখন পর্দার আড়ালে। ছেলে ও পুত্রবধূর সঙ্গে কানাডায় বসবাস করছেন তিনি।

এর আগে গুঞ্জন ওঠে, শারীরিকভাবে খুবই অসুস্থ হওয়ায় কাদের খানকে কানাডায় নেয়া হয়। কিন্তু তার ছেলে সরফরাজ খান ও পুত্রবধূ শাহিস্তা সেই গুঞ্জন সম্পূর্ণ উড়িয়ে দেন। তারা জানান, হিরো নম্বর ওয়ান অভিনেতাকে কানাডায় নেয়া হয়েছে ঠিকই কিন্তু তিনি ভালো আছেন।

সম্প্রতি ৭৯ বছর বয়সি এ অভিনেতা কেমন আছেন তা জানতে চাইলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে তার পুত্রবধূ বলেন, ‘তার কথা বলতে কষ্ট হয়, শুধু আমার স্বামী ও আমাকে বুঝতে পারেন, তবে সবাইকে চিনতে পারেন। তিনি খুব আনন্দে ও হাসিখুশি আছেন। আমি ও আমার সন্তান সাইমা এবং হামজা তাকে শিশুর মতো যত্ন করি।’

এর আগে শোনা গিয়েছিল কাদের খানের চলাফেরাতে সমস্যা হচ্ছে। এ প্রসঙ্গে তার ছেলে সরফরাজ বলেন, ‘হ্যাঁ, আমার বাবার হাঁটতে সমস্যা হচ্ছে। আমরা তাকে দুই পাশ থেকেই সাহায্য করি। কয়েকধাপ দেয়ার পরই তিনি বসতে চান। তিনি পড়ে যাওয়ার ভয় করেন।’

 

এ অভিনেতার হাঁটুর অস্ত্রোপচারের বিষয়টি ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘অস্ত্রোপচারে কোনো সমস্যা ছিল না। আমার বাবা অস্ত্রোপচারের পর আর উঠতে চাননি। আমাদের বলা হয়েছিল অস্ত্রোপচারের পরদিন থেকেই তাকে হাঁটার চেষ্টা করতে হবে। তিনি সেটি করেননি। এছাড়া আমি বলব তিনি ভালোই আছেন। দুশ্চিন্তার কিছু নেই। আমার স্ত্রী, সন্তানদের সঙ্গে তিনি বেশ সুখেই আছেন।’

ভারতে ফেরার বিষয়ে সরফরাজ বলেন, ‘আমার বাবা কানাডার নাগরিক এবং তাকে এখানে ভালোভাবেই দেখাশোনা করা হচ্ছে। আমরা দুই একদিনের জন্য অবশ্যই যাব তবে তিনি আর সিনেমায় অভিনয় করতে পারবেন না। তিনি ইন্ডাস্ট্রির ব্যাপারে আশাহত এবং অনেক আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন।’

তার বাবার স্মৃতিশক্তির ব্যাপারে তিনি বলেন, ‘ভালো। তিনি গোবিন্দ ও শক্তি কাপুরকে মনে করতে পারেন। কিন্তু হ্যাঁ, কথা বলার সময় তিনি একটু সমস্যাবোধ করেন।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা