সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিনেমা হল বাঁচাতে ভালো ছবি দরকার : শাকিব

news-image

বিনোদন প্রতিবেদক : ‘চালবাজ’ ছবির শুটিং নিয়ে এখন ব্যস্ত জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে ছবিটির শুটিং তিনি ভারতের হায়দরাবাদে করছেন। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। ছবিটি যৌথ ভাবে পরিচালনা করছেন বাংলাদেশের অন্যন্য মামুন ও কলকাতার জয়দীপ মুখার্জি।

শাকিব খান জানান, গত বৃহস্পতিবার ছবির শুটিংয়ের জন্য ভারতে গেছেন তিনি। আগামী ৩০ তারিখ পর্যন্ত ছবিটির শুটিং সেখানে করবেন। এর আগে যুক্তরাজ্যে ছবিটির শুটিং হয়েছিল।

ঢাকায় ছবিটির শুটিং হবে কি না জানতে চাইলে শাকিব খান বলেন, ‘নভেম্বরে ঢাকায় শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আমার সঙ্গে ঢাকায় শুভশ্রীও শুটিংয়ে অংশ নিবেন। আমাদের একসাথে চলতি মাসের ৩১ তারিখ ঢাকায় ফেরার কথা রয়েছে।’

‘চালবাজ’ ছবির শুটিং খুব ভালো হচ্ছে বলে জানান শাকিব খান। তিনি বলেন, “‘চালবাজ’ ছবির গল্প চমৎকার। ভালো লোকেশনে শুটিং করা হচ্ছে।আমি মনে করি, সিনেমা হল বাঁচাতে ভালো ছবি দরকার। এই ছবিটির জন্য দর্শক অপেক্ষা করতে পারেন।”

শুভশ্রী ও শাকিব খান এর আগে জুটি বেঁধে ‘নবাব’ ছবিতে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, “গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল আমার ও শুভশ্রী অভিনীত ছবি ‘নবাব’। বাংলাদেশ ও ভারতের দর্শক আমাদের ভালোভাবে গ্রহণ করেছিলেন। ‘নবাব’ ছবিটি এখনো অনেক হলে চলছে।‘চালবাজ’ আমাদের দ্বিতীয় ছবি। আশা করছি, ‘চালবাজ’ ছবিটিও সবার ভালো লাগবে।”

ভালো ছবি নির্মাণের বিকল্প নেই বলে জানান শাকিব খান। তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রের জন্য কাজ করে যাচ্ছি। নিজেদের অবস্থান ধরে রাখতে আমাকে একটু বেশিই কষ্ট করতে হচ্ছে। কারণ আমি যেমন দেশের ছবিতে কাজ করছি তেমনি যৌথ প্রযোজনার ছবিতেও কাজ করছি। আমি আমাদের দেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করতে চেষ্টা করছি। কারণ যৌথ প্রযোজনার এই ছবি যখন বিশ্বব্যপি মুক্তি পাবে তখন সবাই দেখতে পাবেন ছবিতে প্রধান ভুমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের শাকিব খান। সবাই দোয়া করবেন,আমি যেন দেশের মান ধরে রাখতে পারি।’

শাকিব খান ও শুভশ্রী ছাড়াও ‘চালবাজ’ ছবিতে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা