উখিয়ায় বন্য হাতির আক্রমণে চার রোহিঙ্গার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :উখিয়ায় বন্য হাতির আক্রমণে চার রোহিঙ্গার মৃত্যু হয়ছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে বালুখালি রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায় কিসলু জানান, নিহতদের মধ্যে মাঝবয়সী এক নারী ও তিন শিশু রয়েছে।
কিসলু জানান, সম্প্রতি আসা রোহিঙ্গাদের জন্য যেসব নতুন শিবির তৈরি করা হয়েছে তার মধ্যে ডি ব্লকের শেষ প্রান্তে বনের কাছে বন্য হাতি এই আক্রমণ চালায়। লাশগুলো ওই শিবিরেই রয়েছে। দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা ও নির্যাতনের মুখে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের এ স্রোত এখনো অব্যাহত আছে।











