সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে শাহীন নামে এক বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ শুক্রবার সকালে মেয়েটির পরিবার বাদী হয়ে তুরাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করে। এর আগে গত বুধবার নলভোগ এলাকার কবরস্থানের পাশে একটি বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার পর ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে আজ বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ।

পরিবারের বরাত দিয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মেয়েটি স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। গত বুধবার বিকেলে বাসা থেকে এলাকার এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে রাত ৮টার দিকে বাসায় ফিরছিল ওই শিক্ষার্থী। পথে স্থানীয় শাহীন (২২) নামের এক বখাটে স্কুলছাত্রীকে নলভোগ কবরস্থানের পাশে একটি টিনশেড পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে ওই স্কুলছাত্রী বাসায় গিয়ে পরিবারকে বিষয়টি জানায়।

তিনি জানান, পরিবার লোকলজ্জায় ধর্ষণের ঘটনাটি প্রথমে কাউকে জানাতে চায়নি। তবে আজকে থানায় এসে স্কুলছাত্রীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

ওসি জানান, শাহীন নলভোগ পুকুরপাড় এলাকার বাসিন্দা। বর্তমানে সে পলাতক আছে। স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা