শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহাবুবসহ বিএনপির আরও ২ নেতা আটক

mah-2বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। এছাড়া পুলিশ বিরোধীদলীয় উপনেতা জয়নাল আবদীন ফারুক সহ সংসদ সদস্য হারুনুর রশীদ, নাজিম উদ্দীন আলম ও বিএনপি নেতা শিরীন সুলতানা, আশরাফউদ্দিন নিজামকে গ্রেফতার করে। এরপর বিএনপি নেতা ফজলুল হক মিলন ও নাজিম উদ্দীন আলমকে রেখে বিরোধীদলীয় উপনেতা জয়নাল আবদীন ফারুক, হারুনুর রশীদ, শিরীন সুলতানা ও আশরাফউদ্দিন নিজামকে ছেড়ে দেয় পুলিশ। পুলিশ বিএনপি নেতা ফজলুল হক মিলন ও নাজিম উদ্দীন আলমকে কাফরুল থানায় নিয়ে গেছে। বিএনপির এসব নেতাকে পুলিশ ডিওএইচ এলাকা থেকে আটক করে।

এদিকে মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী সমন্বয় পরিষদের এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন যোগ দিতে গেলে প্রেসক্লাবের ভিতরে অগ্রনী ব্যাংকের সামনে ওৎপেতে থাকা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে মিন্টু রোডে গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নিয়ে যায়।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দীন দিদার তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, খন্দকার মাহবুব সম্প্রতি বিরোধী দলের চলমান আন্দোলনে আইনজীবীদের সমন্বয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি বিএনপির প্রথম সারির ১৬ জন নেতাকে গ্রেফতার করার পর দলের পক্ষে একাধিক সংবাদ সম্মেলনও করেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা