,

লিজার ‘ভালোবাসি বলা হয়ে যাক’

news-image

বিনোদন ডেস্ক : দোতলা পুরোনো বাড়ি। জিনিস পত্র নিয়ে চিলেকোঠার ঘরে যাচ্ছেন রিমন সরকার। নিচ থেকে সিড়ি ভেঙে উপরে উঠতে উঠতে উঁকি দেয় সানিয়া সুলতানা লিজা। লুকিয়ে দেখতে গিয়ে রিমনের চোখে চোখ পড়ে যায় তার। দৃশ্যটি ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার গাওয়া নতুন একটি গানের মিউজিক ভিডিওর।

‘লাজুক কিছুটা তোর চোখে/বাজুক প্রেমেরা অগণন, সাজুক ভুবন জুড়ে তোর/লাজুক আমার এই মন, এমন হাজার অনুভূতি/পাশাপাশি পূর্ণতা পাক, কতকাল ধরে জমে থাকা/ভালোবাসি বলা হয়ে যাক’ এমন রোমান্টিক কথার গানটি লিখেছেন ইশতিয়াক আহমেদ। বেলাল খানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। এতে রিমন সরকারের সঙ্গে জুটি বেঁধেছেন কণ্ঠশিল্পী লিজা। গত ৫ অক্টোবর সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। ইতোমধ্যে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে এটি।

দেখুন : ‘ভালোবাসি বলা হয়ে যাক’ গানটি

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে