,

মওদুদ, আব্বাস, গয়েশ্বরদের বিরুদ্ধে অভিযোগ গঠন

Mowdudগাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া মঙ্গলবার অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেন।

২০১৩ সালের ৬ মার্চ পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

একই বছরের ১৯ মার্চে ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।

এ মামলায় অন্য আসামিরা হলেন- মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লা বুলু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদসহ ৪১ জন।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর