সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে চলচ্চিত্র ফোরামের যাত্রা

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র-ফোরামধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম।

মঙ্গলবার সভাপতি নাসির উদ্দিন দিলু এবং সাধারণ সম্পাদক কাজী হায়াৎ এর নেতৃত্বে পুস্পতবক অর্পণ করে বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম। এ সময় সঙ্গে ছিলেন সদস্য মৌসুমী, ওমর সানী, শাকিব খান, চলচ্চিত্র পরিচালক উত্তম আকাশ, কামাল মো. কিবরিয়া লিপু, নাদের চৌধুরী, অভিনেত্রী নূতন, অভিনেত্রী রাহা তানহা খান, প্রযোজক মোহাম্মদ হোসেন, ইকবাল, রমিজ উদ্দিন, প্রযোজক-অভিনেতা-হলমালিক নাদের খান, বুকিং এজেন্ট অজিত নন্দীসহ নেতাকর্মীরা।

নায়ক শাকিব খানের জন্য কিছুটা দেরি করে ফুল দেয় ফোরাম। শুটিং থেকে সরাসরি ৩২ নম্বরে উপস্থিত হন তিনি। কাজের জন্য কিছুটা দেরি হয়েছে বলে ফোরামকে অবহিত করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে চলচ্চিত্র ফোরামের নেতারা জানান, এফডিসির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু। তার হাতেই চলচ্চিত্র শিল্প ঘোষিত হয়েছিল। এ জন্য বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।

২ অক্টোবর রাজধানীর ঢাকা ক্লাবে আনুষ্ঠানিক ঘোষণা আসে বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা