সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে জেসিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : জেসিয়া ইসলাম এখন পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেন। ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অফিশিয়াল ওয়েবসাইটে ১১৭টি দেশের প্রতিযোগীর সঙ্গে রয়েছে তাঁর ছবি। ওয়েবসাইটে ‘কনটেস্টেন্টস’ অপশনে গেলে তৃতীয় সারিতে দেখতে পাবেন জেসিয়াকে। তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। জানা গেছে, ২০ অক্টোবর নাগাদ চীনে যাচ্ছেন জেসিয়া।

৩১ অক্টোবর চীনের শিমেলং ওশান কিংডমে ৬৭তম মিস ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এখানে এবার মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়া দেশগুলোকে স্বাগত জানানো হবে। এ অনুষ্ঠানে অংশ নেবেন ৫০০ জন শিল্পী। থাকবে প্রতিযোগীদের প্যারেড। অনুষ্ঠানটি কাছ থেকে দেখতে পাবেন ১০ হাজার দর্শক।

মিস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে জেসিয়া ইসলাম

এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সবাইকে ‘টপ মডেল’, ‘ট্যালেন্ট’, ‘মাল্টিমিডিয়া’, ‘স্পোর্ট’, ‘বিউটি উইথ আ পারপাস’ এবং ‘হেড টু হেড চ্যালেঞ্জেস’ বিভাগে লড়তে হবে। ‘হেড টু হেড চ্যালেঞ্জেস’ বিভাগটি এবারই যুক্ত করা হয়েছে এ প্রতিযোগিতায়। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম আর ইন্টার অ্যাক্টিভিটির ওপর জোর দেওয়া হবে এখানে। নতুন এই বিভাগে অংশ নেবেন শীর্ষ ৪০ জন প্রতিযোগী। এখান থেকে সেরা ২০ জন নির্বাচিত হবেন।

১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। আড়াই ঘণ্টার এই অনুষ্ঠানটি ডিজাইন করছে বেইজিং রাইজ। উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং ও স্টিভ ডগলাস। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পড়িয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। চীনের সানাইয়া সিটি এরেনায় ৬৭তম মিস ওয়ার্ল্ড চূড়ান্ত অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা