সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান বিচারপতির চিঠি

news-image

নিজস্ব প্রতিবেদক :প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিদেশে যাওয়ার জন্য অনুমতি চেয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে একটি চিঠি দিয়েছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে চিঠিটি আইন সচিবের দফতরে এসে পৌঁছায়।

আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানিয়ে বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে যাওয়ার জন্য অনুমতি চেয়ে রাষ্ট্রপতির নিকট চিঠি পাঠানোর কথা শুনেছি, তবে আমার হাতে এখনো আসেনি।

চিঠিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে অবসাদগ্রস্ত। বিদেশে তাঁর বিশ্রাম প্রয়োজন। চিঠি পাওয়ার বিষয়ে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল গণমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, প্রধান বিচারপতি মহোদয় বিদেশ যাওয়ার জন্য রাষ্ট্রপতিকে অবহিত করে একটি চিঠি দিয়েছেন। চিঠিটি আইন মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে।

গত অক্টোবর এক মাসের ছুটির আবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছুটির কারণ হিসেবে তিনি ‘অসুস্থতা’র কথা উল্লেখ করেন। সেদিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘দীর্ঘ এক মাস অবকাশ শেষে কোর্ট খোলার পর প্রথম দিন থেকেই তিনি ছুটিতে থাকবেন বলে জানিয়েছেন। তাঁর অবর্তমানে জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহাব মিঞা দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় গত ১ আগস্ট প্রকাশের পর থেকে মন্ত্রী-এমপিদের কঠোর সমালোচনার মুখে পড়েন প্রধান বিচারপতি। জাতীয় সংসদেও তাঁর সমালোচনা করা হয়। এর আগে গত ১০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি দেশের বাইরে ছুটিতে ছিলেন। ২৩ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা