সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশ্রিত রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৫টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

রবিবার কুতুপালং ক্যাম্পে ৭১৭ জন পুরুষ ও ২০৩ জন মহিলাসহ মোট ৯২০ জন, নোয়াপাড়া ক্যাম্পে ১ হাজার ১০ জন পুরুষ ও ৮৪৬ জন মহিলাসহ মোট ১ হাজার ৮৫৬ জন, থাইংখালী ক্যাম্পে ৭৮৪ জন পুরুষ ও ৩৬৪ জন মহিলাসহ মোট ১ হাজার ১৪৮ জন, বালুখালী ক্যাম্পে ৮৪৯ জন পুরুষ ও ১৯৮ জন মহিলাসহ ১ হাজার ৪৭ জন, লেদা ক্যাম্পে ১ হাজার ১৪৪ জন পুরুষ ও ৮১৯ জন মহিলাসহ মোট ১ হাজার ৯৬৩ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

অর্থাৎ রবিবার পুরোদিনে ৫টি কেন্দ্রে মোট ৬ হাজার ৯৩৪ জন রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। অন্যদিকে, রবিবার পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৯৮ হাজার ৩৫৭ জনের নিবন্ধন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা