,

আবারো মাইলস ছাড়ছেন শাফিন?

news-image

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলস-এর গায়ক, বর্তমান দলনেতা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ। ২০১০ সালের জানুয়ারিতে মাইলস থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। যদিও ওই বছরের নভেম্বরে পুনরায় দলে ফেরেন।

আবারো তার দল ত্যাগ করার গুঞ্জন উঠেছে সংগীতাঙ্গনে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে মাইলস সংগীত পরিবেশন করে। কিন্তু মঞ্চে ছিলেন না শাফিন আহমেদ। ঢাকায় থেকেও তিনি কনসার্টে অংশ না নেয়ার কারণে তার দল ত্যাগের গুঞ্জন জোরালো হয়েছে।

এ বিষয়ে রাইজিংবিডির সঙ্গে কথা হয় শাফিন আহমেদের। তিনি বলেন, ‘এ বিষয়ে এখনি কিছু বলতে চাচ্ছি না। আমাকে আরো দু’-একদিন সময় দিন। এরপর বিস্তারিত জানাব।’

দলে কিছুটা হলেও ভাঙনের সৃষ্টি হয়েছে। শাফিনের বক্তব্যে অন্তত তেমন আভাসই মেলে। এ বিষয়ে শাফিনের ছোট ভাই হামিন আহমেদ রাইজিংবিডিকে বলেন, ‘এমন কিছু ঘটেছে বলে আমার জানা নাই।’

তবে শাফিন আহমেদ সর্বশেষ কনসার্টে যোগ দেননি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি অনুষ্ঠানে দলের কোনো সদস্য উপস্থিত না থাকা মানেই যে তিনি দল ছেড়ে দিয়েছেন- তা নয়। আমিও একাধিক কনসার্টে উপস্থিত থাকতে পারিনি। তার মানে এই নয়, আমি দল ছেড়ে দিয়েছি।’

ব্যান্ডদল মাইলসের বর্তমান সদস্যরা হলেন, শাফিন আহমেদ(বেজ গিটার, কণ্ঠ), হামিন আহমেদ(গিটার, কণ্ঠ), মানাম আহমেদ(কি-বোর্ড), ইকবাল আসিফ জুয়েল(গিটার), সৈয়দ জিয়াউর রহমান তূর্য(ড্রামস)।

 

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে