সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ আকৃতির অদ্ভুত ছাগলের বাচ্চার জন্ম!

news-image

বগুড়া প্রতিনিধি : ছাগলের পেট থেকে মানুষ আকৃতির একটি অদ্ভুত বাচ্চার জন্ম হয়েছে। অবিশ্বাস্য হলেও এই সত্য ঘটনাটি ঘটেছে আজ বগুড়ার শেরপুর উপজেলার সামীবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কদিম হাসড়া গ্রামে।

ওই গ্রামের পলাশ মিয়ার একটি ছাগল ভোররাতে মৃত অবস্থায় বাচ্চাটি প্রসব করে। এরপর অদ্ভুত বাচ্চার জন্ম হওয়ার সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে মানুষ ভিড় করে। পরে আজ দুপুরে বাড়ির পিছনে পাটিতে পুঁতে রাখা হয়।

ছাগলের মালিক পলাশ মিয়া জানান, পেশায় তিনি একজন কৃষক। পাশাপাশি সংসারের আয় বাড়ানোর জন্য প্রায় ৭-৮ বছর ধরে ছাগল পালন করেন। গত বৈশাখ মাসে একটি ছাগল গর্ভবতী হয় এবং সেই ছাগলের পেট থেকে কিছুটা মানুষ আকৃতির মৃত বাচ্চার জন্ম হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশে খবর ছড়িয়ে পড়ে। অসংখ্য উৎসক লোকজন মানুষ আকৃতির ছাগলের বাচ্চাটি দেখতে তার বাড়িতে ভিড় করে। পরে দুপুরের দিকে মৃত বাচ্চাটি বাড়ির পাশে পুঁতে রাখা হয়। তবে মা ছাগল সুস্থ আছে।

বগুড়ার শেরপুর উপজেলা প্রাণি সম্পদ অধিদফতরের ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান জানান, অস্বাভাবিকভাবে ভ্রুণ বৃদ্ধিজনিত কারণে বাচ্চা বিভিন্ন আকৃতির হতে পারে। এটা অ্যাবনরমাল অ্যামব্রাইয়োনিক ডেভলোপমেন্ট বা টেরাটোজেনিক প্রভাবের কারণে ছাগলের পেট থেকে বিভিন্ন আকৃতির বাচ্চা জন্ম নিতে পারে বলে মত দেন এই চিকিৎসক।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা