,

ছাত্রলীগের মঞ্চে ঠাঁই পেলেন না বঙ্গবন্ধুর তোফায়েল

Tofael-300x219বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের স্মরণ সমাবেশের মঞ্চে ঠাঁই হলো না বঙ্গবন্ধুর আমৃত্যু রাজনৈতিক সচিব ও ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদের। মঞ্চে নিজের আসন দেখতে না পেয়ে মাথা নিচু করে নীরবে সমাবেশস্থল ত্যাগ করেন স্বাধীনতা যুদ্ধে মুজির বাহিনীর এ সৈনিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের স্মরণসভা চলাকালে বিকেল ৪টার দিকে সমাবেশস্থলে আসেন তোফায়েল আহমেদ। এ সময় মঞ্চে ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি এএইচএম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। কিন্তু কোনো নেতাই তোফায়েল আহমেদকে গ্রহণ করার জন্য এগিয়ে আসেননি। পরে নিজের আসন না পেয়ে নীরবে চলে যান তিনি।
এ সময় মঞ্চের সামনে বসা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. আব্দুর রাজ্জাক, ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম।
তোফায়েল আহমেদ ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ( ডাকসু) ভিপি ছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধু ১৯৬৯ সালে জামিনে মুক্তি পেলে তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের