,

‘অ্যাকশন-থ্রিলার সিনেমা কিন্তু একটিও ঘুষি নেই’

news-image

বিনোদন ডেস্ক : দীপংকর সেনগুপ্ত দীপন পরিচালিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। শুটিং শুরু হওয়ার সময় থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল। আগামীকাল দেশের ১২৫টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে রাইজিংবিডিকে জানান এর নির্মাতা।

এ প্রসঙ্গে নির্মাতা দীপংকর দীপন বলেন, ‘সিনেমাটি দেখে দর্শক ভিন্নতা পাবে। এরই মধ্যে আমরা চারটি কনটেন্ট ইউটিউবে প্রকাশ করেছি। এতে দর্শকদের ভালো সাড়া পেয়েছি। আশা করছি সিনেমাটি দেখে দর্শকদের ভালো লাগবে।’

মুক্তির ঠিক আগ মুহূর্তে আপনার প্রত্যাশা কী? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে মানুষের আগ্রহ আমাকে আশান্বিত করেছে। আশা করছি সিনেমাটি দর্শক ভালোভাবে নেবে। কারণ এটি অ্যাকশন-থ্রিলার সিনেমা। আবার এটাও ভেবে দেখতে হবে, এটি এমন ধরনের অ্যাকশন-থ্রিলার যেখানে একটিও ঘুষি নেই। পুলিশদের নিয়ে সিনেমা কিন্তু ইউনিফর্ম পরা কোনো পুলিশ নেই। সুতরাং ভিন্ন কিছু যে আছে এটা নিশ্চিত। দর্শক এখানে আলাদা কিছু পাবে।’

শুধুমাত্র পুলিশকে কেন্দ্র করেই কি এ সিনেমার গল্প? দীপন বলেন, ‘পুলিশকে নিয়ে হলেও আমি আসলে পুলিশের ওপর খুব বেশি থাকিনি। দর্শক যেন ভালো কিছু উপাদান পায় সেদিকে খেয়াল রেখেছি। সিনেমাটিতে দেখানো হয়েছে ঢাকা যখন আন্ডার অ্যাটাক তখন কী হবে? এই বিষয়গুলোই এখানে তুলে ধরা হয়েছে।’

পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে