সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাভেলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন এভ্রিল

news-image

বিনোদন ডেস্ক :‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর মুকুট খোয়ানো জান্নাতুল নাঈম এভ্রিল এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।

বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে লাভেলো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয় এভ্রিলকে।

লাভেলোর চেয়ারম্যান ইকরামুল হক বলেন, ‘জান্নাতুল নাঈম এভ্রিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়েছিলেন। ভুল বোঝাবুঝির কারণে তাকে মুকুট খোয়াতে হয়েছে। যেহেতু তার মেধা ছিল, এজন্য আমরা তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলাম।’

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিচারকরা চূড়ান্ত বিজয়ীকে নির্বাচন করেন। প্রায় ২৫ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন জান্নাতুল নাঈম এভ্রিল। পরবর্তী সময়ে অভিযোগ ওঠে আয়োজকদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। বিচারকমণ্ডলীর রায় অগ্রাহ্য করে এভ্রিলের মাথায় পরানো হয়েছে বিজয়ের মুকুট। এ নিয়ে ওঠে বিতর্কের ঝড়। এই বিতর্কের অবসান ঘটাতে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন। এ সময় এভ্রিলকে বাদ দিয়ে নতুন বিজয়ী ঘোষণা করা হয়। সম্মেলনে ছয় বিচারকদের মধ্যে তিনজন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা