সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে ৬০ কি.মি.’র নিচের গতির গাড়ি বন্ধের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : মহাসড়কে ৬০ কিলোমিটারের নিচের গতির যানবাহন চলাচল না করার বিধান থাকলেও তা মানা হচ্ছে না। এজন্য বিধানটি অনুসরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব মো. কামরুল আহসান স্বাক্ষরিত বিআরটিএ’র চেয়ারম্যানের কাছে পাঠান চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, “হাইওয়েস অ্যাক্ট, ১৯২৫ এর অধীনে প্রণীত‘ মহাসড়ক (নিরাপত্তা, সংরক্ষণ ও চলাচল নিয়ন্ত্রণ বিধিমালা), ২০০১’ তে রয়েছে ‘মহাসড়কে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতি নেই এমন কোনো মোটরযান চালনা করিবেন না।’ বিধানটি যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিতে নির্দেশ দেয়া হলো।”

একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শক, হাইওয়ে রেঞ্জ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শককে চিঠির অনুলিপি দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা