,

মোদি আমার থেকেও বড় অভিনেতা!

news-image

বিনোদন ডেস্ক :‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার চেয়ে বড় অভিনেতা, আমার জাতীয় পুরস্কার ওনারই প্রাপ্য’ বলে মন্তব্য করেছেন ভারতের দক্ষিণী ছবি ও বলিউডের খ্যাতিমান অভিনেতা প্রকাশ রাজ। পাঁচ পাঁচটি জাতীয় পুরস্কার ফিরিয়ে দিতে চান বলিউড দক্ষিণের জনপ্রিয় এই অভিনেতা।

এক মাস পেরিয়ে গেলেও এখনও সাংবাদিক গৌরি লঙ্কেশে খুনের কিনারা হয়নি। সেই ক্ষোভ উগরে দেশের প্রধানমন্ত্রীকে এমন বিদ্রুপের সুরে বিধঁলেন প্রকাশ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর টুইটার যারা ফলো করেন, অনেকেই বর্বর। আর আমাদের এক প্রধানমন্ত্রী রয়েছে যিনি সবসময় চোখ বুজে থাকেন। শুধু নরেন্দ্র মোদিকেই একহাত নেননি তিনি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও ভৎর্সনা করেন প্রকাশ।

তাঁর কথায়, অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই, তিনি (যোগী আদিত্যনাথ) মুখ্যমন্ত্রী নাকি মন্দিরের পুজারি! এখানে অনেকেই ডবল রোলে অভিনয় করছেন। বেঙ্গালুরুতে রোববার তিনি বলেন, তারা আমায় পাঁচটি জাতীয় পুরস্কার দিয়েছেন। আমার মনে হয় ফিরিয়ে দেওয়া উচিত। কারণ, তারা আমার থেকে বড় অভিনেতা।

সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে অফিস থেকে বাড়ি ফেরার সময় খুন হন গৌরি লঙ্কেশ। আততায়ীরা হেলমেট পড়ে থাকার কারণে প্রাথমিকভাবে চিহ্নিত করা যায়নি। লঙ্কেশের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ার একাংশ আনন্দ প্রকাশ করে, যারা অনেকেই প্রধানমন্ত্রীর অফিসিয়াল সোশ্যাল মাধ্যমের ফোলোয়ার ছিলেন। ‘বাম মনস্ক’ লঙ্কেশের মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলে জলঘোলা চলে বিস্তর। এখনও পর্যন্ত লঙ্কেশের মৃত্যুর কোনও কিনারাও করা যায়নি।

লঙ্কেশ ঘনিষ্ঠ প্রকাশের ক্ষোভে পাল্টা জবাব দিয়েছেন বিজেপির মুখপাত্র নলিন কোহলি। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, “ব্যক্তিগত আক্রমণ না করে কংগ্রেসকেই প্রশ্ন করুক প্রকাশ। কংগ্রেস শাসিত কর্ণাটক সরকারই এর তদন্ত করছে। এখনও পর্যন্ত হত্যাকারীদের খুঁজে বার করতে কেন পারল না তাঁরা?” জি নিউজ

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে