সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকের কারণে পর্ন তারকার খেতাব পেলেন দিশা!

news-image

বিনোদন ডেস্ক : ‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’-র হাত ধরে বলিউডে পা রাখেন অভিনেত্রী দিশা পাটানি। খুবই সাধারণ মেয়ের চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। এছাড়াও তামিল ছবি ও একটি হলিউডের ছবিতে সোনু সুদ ও জ্যাকি চ্যানের সঙ্গে অভিনয় করেছেন দিশা। এই মুহূর্তে প্রেমিক টাইগার শ্রফের সঙ্গে ‘বাঘি ২’ ছবিতে অভিনয় করছেন। এরই মধ্যে একটি আধুনিক পোশাক পরার কারণে তাকে পর্ন তারকার খেতাব দিল দর্শক!

প্রতিবারই ফ্যাশন স্টেটমেন্টের জন্য তিনি থাকেন সবার নজরে। এবার তিনি নজরে এলেন তার ফ্যাশনেবল জাম্পস্যুটের সৌজন্যে। ইন্সটাগ্রামে তার এই ছবিই শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়। ‘জুড়ুয়া ২’ ছবির প্রিমিয়ারে এই জাম্পস্যুটেই হাজির হন অভিনেত্রী। সেই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করার পর ছবিতে লাইকের সংখ্যা ছাড়ায় ৫ লক্ষ ৫৫ হাজারেরও বেশি। সেই সঙ্গে নায়িকা হয়েছেন সমালোচনার শিকার।

‘ব্যাকলেস জাম্পশুট’ পরার কারণে ২৫ বছর বয়সী নায়িকাকে ‘পর্নস্টার’ বলে সম্বোধন করলো নেট দুনিয়ার সমালোচকেরা। ব্যাকলেস জাম্পশুট পরে দিশা কেন ‘উন্মুক্ত পিঠ’ প্রদর্শন করছেন, তা নিয়ে তোলা হয় প্রশ্ন। পাশাপাশি ওই পোশাকে দিশা কেন ‘ক্লিভেজ’ দেখাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তোলা হয়। বিষয়টি নিয়ে ইন্টারনেটে ব্যাপক ঝড় শুরু হলেও দিশা কোনও পাল্টা মন্তব্য করেননি। তবে এবারই প্রথম নয়, ২০১৬ সালে ফিল্মফেয়ার অনুষ্ঠানেও দিশা পাটানির পোশাক নিয়ে সমালোচনা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা