,

‘প্রেমাচল’-এ রাকা-আজিজ

news-image

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ রাকা বিশ্বাস। ইতোমধ্যে কয়েকটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। এ সব সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘প্রেমাচল’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। এফ আই শাহীন পরিচালিত এ সিনেমায় রাকার বিপরীতে অভিনয় করছেন নবাগত শায়ের আজিজ।

গত ২৫ সেপ্টেম্বর থেকে গাজীপুরে এ সিনেমার দৃশ্যায়ন শুরু হয়। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলে এর দৃশ্যধারণের কাজ। রাইজিংবিডিকে এমনটাই জানিয়েছেন রাকা বিশ্বাস।

 

 

এ প্রসঙ্গে রাকা বিশ্বাস বলেন, ‘‘প্রেমাচল’ সিনেমাটি রোমান্টিক গল্পের উপর নির্মাণ করা হচ্ছে। সিনেমাটির কাজ খুব যত্নসহকারে করছি। আশা করছি, কাজটি দর্শকদের মুগ্ধ করবে।’

দি রেইন পিকচার্স প্রযোজিত এ সিনেমায় মোট পাঁচটি গান থাকবে। চলতি বছরের ডিসেম্বর থেকে সিনেমাটির টানা শুটিং হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

রাকা বিশ্বাস বর্তমানে ‘প্রেমের কেন ফাঁসি’ নামে সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রাকা বর্তমানে রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে হিসাববিজ্ঞানে পড়ছেন। অভিনয়ের পাশাপাশি তিনি কৃতিত্বের সঙ্গে লেখাপড়াটাও চালিয়ে যেতে চান।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে