সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কোনো সন্ত্রাসীকে দেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। সরকার রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিকোন থেকে আশ্রয় দিয়েছে।

তাদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সবকিছু করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তজার্তিকভাবে চাপ প্রয়োগের চেষ্টা অব্যাহত রেখেছে, যাতে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা দ্রুত মিয়ানমারের ফিরে যেতে পারেন। আজ রবিবার বেলা ১২টার দিকে সীমান্তের তুমব্রু জিরো পয়েন্ট এলাকায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাম্পে আশ্রয় নেওয়া ১৮শ’ রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বায়োমেট্রিক নিবন্ধন সেন্টার পরিদর্শনসহ সার্বিক বিষয় ও কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছে। এ সংকট নিরসনে জাতিসংঘ ও ক্ষমতাধর দেশগুলোর ওপরও চাপ বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দিয়ে রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানে আন্তর্জাতিক চাপ বাড়নোর আহ্বান জানান। এরপর থেকে মিয়ানমানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।

তিনি আরও বলেন, মিয়ানমার প্রতিনিধিদল রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশে সফরে আসছেন। দু’দেশের কূটনৈতিক পর্যায়ের আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা ও সংকট সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪ লাখ ৮০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। নিহত হয়েছে আরও কয়েক হাজার রোহিঙ্গা। এদিকে জীবন বাচাঁতে ঝুঁকি নিয়ে সাগর পথে পাড়ি দিতে গিয়ে ১২৩ জন রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুর সলিল সমাধি হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকেই।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা