,

চলচ্চিত্রে গাইলেন ইমরান ও ন্যান্সি

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীত তারকা ইমরান ও ন্যান্সি। ক্যারিয়ারে একসঙ্গে অনেক গানে কণ্ঠ দিয়েছেন তারা।

আবারো একসঙ্গে গাইলেন ইমরান ও ন্যান্সি। আবুল কালাম আজাদের পরিচালনায় ‘শ্রেষ্ঠ স্বামী’ চলচ্চিত্রের জন্য গানটি তৈরি করা হয়েছে। গল্প শিরোনামের গানটি লিখেছেন এ মিজান। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। সম্প্রতি মগবাজার ফোকাস স্টুডিওতে এর রেকর্ডিং শেষ হয়েছে। এক্সেল মুভিজের ব্যানারে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে।

গানটি সম্পর্কে ন্যান্সি বলেন, ‘গানের কথা ও সুর খুবই সুন্দর। গানটি যদি সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তোলা যায় অবশ্যই দর্শকদের ভালো লাগবে। আমি গানটি নিয়ে খুব আশাবাদী।’

ইমরান বলেন, ‘সুন্দর রোমান্টিক একটি গান। আমার বিশ্বাস শ্রোতাদের অবশ্যই গানটি ভালো লাগবে।’

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে