,

সাইমন-সানাইয়ের ‘প্রতিশোধ’

news-image

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন তিনি। এবার ‘প্রতিশোধ’ নামে নতুন একটি সিনেমায় নাম লেখালেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করবেন নবাগত সানাই। সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবু।

সম্প্রতি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন ও সানাই। আগামীকাল বৃহস্পতিবার বিএফডিসিতে রোমান্টিক-অ্যাকশন ধাঁচের এ সিনেমার মহরত অনুষ্ঠিত হবে বলে রাইজিংবিডিকে জানান এ নির্মাতা।

এ প্রসঙ্গে চিত্রনায়ক সাইমন সাদিক রাইজিংবিডিকে বলেন, ‘‘রোমান্টিক গল্পের সিনেমা ‘প্রতিশোধ’। সিনেমাটির গল্প শুনেই ভালো লেগেছে। আশা করছি, কাজটি ভালো হবে।’’

সাইমন সাদিক ‘নদীর বুকে চাঁদ’, ‘বাহাদুরী’, ‘জান্নাত’, গোলাপতলীর কাজল’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া কয়েকটি নতুন সিনেমার কথা চলছে বলে জানা যায়।

এদিকে নবাগত সানাই পরিচালক গাজী মাহবুবের হাত ধরে সিনেমায় পথচলা শুরু করেন। প্রথম সিনেমার শুটিং শুরুর আগেই দ্বিতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে