বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, অপেক্ষায় থাকেন

abbasনিজস্ব প্রতিবেদক: ‘বিএনপির আন্দোলন করার শক্তি নেই’ আওয়ামী লীগ নেতৃবৃন্দের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরীর আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশের জনগণ আন্দোলনের জন্য উন্মুখ হয়ে রয়েছে, কখন খালেদা জিয়া ডাক দেবেন। কাজেই ব্যস্ত হওয়ার কিছু নেই। বিএনপি সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। অপেক্ষায় থাকেন।
এ সময় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আর যদি আপনারা স্বেচ্ছায় বিদায় নিতে চান তাহলে খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসেন।
সোমবার বিকেলে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে মহিলা দলের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।
আব্বাস বলেন, বর্তমানে দেশ যে রাজনৈতিক সময় পার করছে, এটা সহজ সময় নয়। সব সময় গুম-খুনের আতঙ্ক থাকে।
সভায় মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগকে ঘোষণাবিহীন ফ্যাসিস্ট সরকার উল্লেখ করে মির্জা আব্বাস বলেছেন, ইতিহাসে যত ফ্যাসিস্ট সরকারের ইতিহাস পড়েছি আওয়ামী লীগ সরকারের মতো এত টেকনিক্যাল ফ্যাসিস্ট সরকার আর দেখিনি|



তিনি বলেন, ইতিহাসে যত ফ্যাসিস্ট সরকার বিশ্বে ছিল তারা সবাই ঘোষণা দিলেও আওয়ামী লীগ সরকার কোন ঘোষণা না দিয়ে অত্যাচার করে| নেতা-নেত্রীরা কে কখন গুম, কখন খুন হবে তা কেউ বলতে পারে না বলেও  উল্লেখ করেন তিনি|

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী