,

প্রস্তাব ফিরিয়ে দিলেন সানি

news-image

বিনোদন ডেস্ক : রাগিনি এমএমএস-টু সিনেমার ‘বেবি ডল’ গানের মাধ্যমে অবিশ্বাস্য সাড়া পেয়েছেন সানি লিওন। এ অভিনেত্রীর কারণে সিনেমাটিও বেশ জনপ্রিয়তা পায়। সে-কারণে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাতেও এ অভিনেত্রীকে রাখতে চাইছিলেন নির্মাতা একতা কাপুর। কিন্তু সানি রাজি হননি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সানি লিওন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তারপরও একতা চাইছিলেন সানি অন্তত একটি আইটেম গানে হলেও এই সিনেমায় থাকুক। সানি তাতেও রাজি হননি। তখন একতা তাকে অতিথি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু সানি এই প্রস্তাবেও সাড়া দেননি।’

প্রতিবেদনে বলা হয়েছে, রাগিনি এমএমএস-টু সিনেমার প্রচারণার সময় একতা কাপুরের সঙ্গে সানি লিওনের দ্বন্দ্ব শুরু হয়। এছাড়া একতার সঙ্গে এ অভিনেত্রীর স্বামী ড্যানিয়েল ওয়েবারের চুক্তি নিয়েও ঝামেলা হয়। এরপর থেকে এ নির্মাতার কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন সানি।

খুব শিগগির মুক্তি পাচ্ছে সানি লিওন অভিনীত তেরা ইন্তেজার। এতে এই অভিনেত্রীর বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। এছাড়া সম্প্রতি সঞ্জয় দত্তের ভূমি সিনেমার ‘ট্রিপি ট্রিপি’ ও বাদশাহো সিনেমার আইটেম গানে দেখা গেছে সানিকে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে