,

মামলা শুরুর আগেই জিয়া নিহত হয়েছেন : আইনমন্ত্রী

ainmontreeeনিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জিয়া পরিবারের সংশ্লিষ্টতার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তৎকালীন সরকার হামলার ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি। বঙ্গবন্ধু হত্যার ঘটনায়ও জিয়া জড়িত ছিলেন। তা মামলার যুক্তিতর্কে প্রমাণিত। জিয়া মামলা শুরুর আগেই নিহত হয়েছেন, তাই তাঁর আসামি হওয়ার কোনো সুযোগ ছিল না।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল’-এর আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যেকোনো সরকারের আমলে বড় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় সরকারের ওপরই পড়ে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তৎকালীন সরকারের ভূমিকা ছিল সন্দেহজনক। মামলার অন্যতম আসামি তারেক রহমান। তাদের (জিয়া পরিবার) যদি এ হামলায় জড়িত না থাকার কোনো বক্তব্য থাকত, তবে তাদের উচিত ছিল বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করা।
 
২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছিলেন, ওই হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত ছিলেন। তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকা-ে যেভাবে জিয়াউর রহমান জড়িত ছিলেন, ঠিক তেমনি ২১ আগস্টের হত্যাকা-ে তৎকালীন প্রধানমন্ত্রী, তাঁর ছেলে তারেক রহমান এবং ওই সময়ের মন্ত্রিপরিষদের সদস্যরা সরাসরি জড়িত ছিলেন।’
 
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলেছেন, তা এ ঘটনার ব্যাপকতা সম্পর্কে বলেছেন। এ হামলার ঘটনার পরও তৎকালীন সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এভাবে বিশ্লেষণ করলে প্রধানমন্ত্রীর বক্তব্য বিচারে কোনো প্রভাব ফেলবে না।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ