,

রেস-থ্রিতে ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় ফ্যাঞ্চাইজি রেস। ফ্র্যাঞ্চাইজিটির আগের দুই সিনেমায় সাইফ আলী খান অভিনয় করলেও এবার থাকছেন সালমান খান। আগের দুই সিনেমার তুলনায় এবার আরো বড় কিছু নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন বলে জানিয়েছেন নির্মাতা।

ইতোমধ্যে সালমানের সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজ রেস-থ্রিতে অভিনয় করছেন বলে নিশ্চিত করেছেন নির্মাতারা। এর আগের দুই সিনেমা আব্বাস-মাস্তান পরিচালনা করলেও এবার এ দায়িত্ব পালন করছেন রেমো ডিসুজা। তবে জ্যাকলিনের পাশাপাশি সালমানের নায়িকা হিসেবে সিনেমাটিতে ক্যাটরিনা কাইফকেও দেখা যাবে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। এর আগে রেস সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। অন্যদিকে রেস-টু সিনেমায় দেখা গেছে জ্যাকিলনকে।

একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, রেস-থ্রি সিনেমায় নায়ক থাকছে তিনজন এবং নায়িকা দুইজন। গুরুত্বপূর্ণ চরিত্রে আরো একজন নায়িকা প্রয়োজন ছিল এবং সালমান ক্যাটরিনাকে বেছে নিয়েছেন।

সিনেমাটি প্রযোজনা করছেন রমেশ তাওরানি। তবে রেস-থ্রি সিনেমার লোকেশন থেকে শুরু করে কলাকুশলী নির্বাচন সবকিছু নাকি সালমানই করছেন। একটি সূত্রের দেয়া তথ্যমতে, সালমান যখন রেস-থ্রি সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত নেন তিনি আব্বাস-মাস্তানকে বাদ দিয়ে রেমো ডিসুজাকে পরিচালক হিসেবে নেন। সালমান কলাকুশলী নির্বাচন থেকে শুরু করে গানের লোকেশন-প্রতিটি বিভাগ তদারকি করছেন। যদি তিনি ক্যাটরিনাকে সিনেমায় চান তাহলে এ অভিনেত্রী অবশ্যই থাকবেন।

এ জাতীয় আরও খবর

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী