,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রাম তালপট্টি এলাকায় ট্রেনে নীচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃনগর মহানগর  এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এই দূর্ঘটনার ঘটনাটি ঘটে। উপস্থিত কেউ তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

এলাকাবাসি জানায়, আমাদের এলাকায় প্রায়ই এরকম ট্রেনের নীচে পড়ে দূর্ঘটনার ঘটছে। বেশির ভাগ সময় লাশের পরিচয় সনাক্ত করা যাচ্ছেনা।
এগুলো দূর্ঘটনা নাকি অন্যকিছু এ ব্যাপারে আমাদের যথেষ্ঠ সন্দেহ রয়েছে। এই দূর্ঘটনায় লাশের গায়ে অন্য কোথাও কোন আঘাতের চিহ্ন নেই, শুধু মাথা থেতলে গেছে, তাছাড়া ট্রেনের নিচে কাটা পড়লে বেশির ভাগ সময় লাশ খন্ডিত হয়ে টুকরা টুকরা হয়ে যায়। লাশটি যেভাবে পড়ে আছে ট্রেন দূর্ঘটনায় মৃতদেহের লাশ  সাধারনত এ অবস্থায় পড়ে থাকে না ,  বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।

আখাউড়া জিআরপি সার্কেলের সহকারি পুলিশ সুপার মো: পারভেজ চৌধুরী জানান, আমরা লাশটি  উদ্ধার করেছি এবং ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনাগুলো অন্য ভাবে তদন্ত করে দেখছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে