,

মিরপুরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদান

news-image

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানায় ক্ষতিগ্রস্ত এক পরিবারকে অনুদান দিয়েছে র‌্যাব। মঙ্গলবার বিকালে র‌্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, মিরপুরে জঙ্গিদের বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৪র্থ তলার ভাড়াটিয়া দলিল উদ্দিনের পরিবারকে এক লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত থেকে মিরপুর মাজার রোডের পাশে বুদ্ধিজীবী কবরস্থানের বর্ধনবাড়ি ভাঙ্গা ওয়ালের গলিতে ২/৩/বি নং বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু করে র‌্যাব।

দীর্ঘ পাঁচ দিনের ওই অভিযানে জঙ্গি আবদুল্লাহসহ সাতজন নিহত হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক।

এদিকে, জঙ্গি আস্তানায় নিহত আব্দুল্লাহসহ সাত জঙ্গির লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে লাশগুলো হস্তান্তর করে দারুস সালাম পুলিশ।

লাশগুলো গ্রহণ করেন আঞ্জুমানের ডিউটি অফিসার শাহজাদ হোসেন। লাশগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ঢামেক হাসপাতাল মর্গে থাকা সাতটি মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে