সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছবির বাজেট যাই হোক শাকিবের পারিশ্রমিক ৪০ লাখ!

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষস্থানীয় অভিনেতা শাকিব খান। গেল দশক থেকেই তিনি টানা পরিশ্রম করে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জন্য। শুধু পরিশ্রম আর অধ্যাবসায়ের কারণেই প্বার্শ অভিনেতা থেকে তিনি গোটা ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। আর এখন পরিশ্রমের ফলও ভোগ করছেন এই চিত্রনায়ক!

হ্যাঁ। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন তারকা অভিনেতা শাকিব খান। প্রতি ছবিতে ত্রিশ থেকে পয়ত্রিশ লাখ টাকা নিলেও বর্তমানে এক ছবি বাবদ নাকি এই অভিনেতা নিচ্ছেন চল্লিশ লাখ। যা রীতিমত রেকর্ড!

ঢাকাই ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নেয়ার আগে বিচার করতে হয় ছবিটার বাজেট কতো! বেশীর ভাগ সময় দেশের ছবির বাজেট থাকে কোটি টাকার মতো, ফলে কোটি টাকার বাজেটের ছবিতে চল্লিশ লাখ টাকায় শাকিব খানকে দেয়া দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। যদি শাকিবকে নেয়া হয়ও তাহলে সেই ছবিতে বাকিসব কিছুতে দৈন্যতার ছাপ স্পষ্ট হয়ে যায়। তবে ছবির বাজেট যাইহোক না কেনো, শাকিবের বাজেট নাকি এখন চল্লিশই!

ঢাকাই ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিকের ব্যবধান আকাশ-পাতাল। মূলত পারিশ্রমিকের বিষয়টি নির্ধারণ হয় ‘ডিমান্ড’-এর উপর। ইন্ডাস্ট্রিতে যার যতো চাহিদা তাকে পারিশ্রমিকও বেশী দেয়া হয়। পারিশ্রমিকের ক্ষেত্রে নতুন পুরনো কোনো বিষয় নয়। সেই জায়গায় গেল বছর থেকে কলকাতার ছবি ‘শিকারি’তে অভিনয় করার পর ত্রিশ লাখ টাকা থেকে এখন চল্লিশ লাখে পৌঁছেছেন দেশের শীর্ষস্থানীয় অভিনেতা শাকিব খান। শুধু তাই না গেল ঈদে মুক্তি পাওয়া ‘নবাব’ ছবিতেও নাকি শাকিব চল্লিশ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন।

অন্যদিকে শোনা যাচ্ছে দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে কিছুটা কম টাকায় কাজ করছেন শাকিব। এরইমধ্যে শাপলা মিডিয়ার তিন ছবি ‘মামলা হামলা ঝামেলা’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘আমার দেশ আমার প্রেম’ প্রতি ছবির জন্য শাকিব ৩৫ লাখ করে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা