,

ভারতীয় মেডিকেল ভিসার নিয়ম পরিবর্তন

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় মেডিকেল ভিসা করানোর প্রয়োজন পড়ে অনেক বাংলাদেশিরই। দেশের বাইরে চিকিৎসার ক্ষেত্রে আমাদের প্রথম পছন্দ থাকে পাশের দেশটি। কিছুদিন আগেই নতুন নিয়ম চালু হয় যে ট্যুরিস্ট ভিসায় চিকিৎসা করানো যাবে না। মেডিকেল ভিসাই লাগবে। সেক্ষেত্রে কিছুটা বিপাকে পড়ি আমরা। কারণ ট্যুরিস্ট ভিসা থাকলেও আলাদা করে মেডিকেল ভিসা করানো রোগীর জন্য নতুন একটি কাজ হিসেবে যুক্ত হয়েছে।

তবে বিষয়টিকে নজরে রেখে মেডিকেল ভিসার নিয়মাবলী কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে (৭-১০ এপ্রিল, ২০১৭) দেওয়া বিশেষ ঘোষণা অনুযায়ী এখন থেকে এই শিথিল নিয়ম কার্যকর করা হয়েছে।
এখন থেকে রোগ নির্ণয়ের জন্য ভারত সফরকারী বাংলাদেশি নাগরিকগণও মেডিকেল ভিসা নিতে পারবেন। তবে শর্ত প্রযোজ্য থাকছে যে, ভারতীয় প্রতিষ্ঠিত হাসপাতালের অনুমোদিত সাক্ষাতের প্রমাণপত্র এবং দেশে যে চিকিৎসক আপনাকে এই রোগ নির্ণয়ের পরামর্শ দিয়েছেন তার প্রেসক্রিপশনের কপি অবশ্যই জমা দিতে হবে।

এছাড়াও প্রয়োজনীয় তথ্যঃ
১। গুলশান ভিসা কেন্দ্রে শুধু মেডিকেল ভিসার জন্যই আলাদা হেল্প ডেস্ক রয়েছে। এখানে নির্ধারিত এপয়েন্টমেন্ট তারিখের আগেও ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন।
২। একজন রোগীর সাথে ৩ জন পর্যন্ত মেডিকেল এটেন্ডেন্ট ভিসা নিতে পারবেন।
৩। জরুরি প্রয়োজনে ট্যুরিস্ট ভিসাকে মেডিকেল ভিসায় রূপান্তর করা যায়!
৪। হাসপাতালে ভর্তি হতে হলে বা দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে আপনার আর্থিক সম্পদের প্রমাণপত্র ভিসার সাথে জমা দিতে হবে।
তথ্যসূত্রঃ আইভেক

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে