,

২৫০ স্বর্ণমুদ্রাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫০ পিস স্বর্ণমুদ্রাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৮৩ লাখ ১৫ হাজার টাকা।

বুধবার যাত্রীর কেডসের ভেতর বাদামি রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় স্বর্ণমুদ্রাগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমসের সহকারী পরিচালক এইচ এম আহসানুল কবির রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

ঢাকা কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল দুপুরে বিমানবন্দরে আবুধাবি-চট্টগ্রাম-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সযোগে চট্টগ্রাম থেকে আসা এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ২৫০ পিস স্বর্ণমুদ্রা বা ১ কেজি ৬৬৩ গ্রাম সোনা আটক করেছে।

ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা রমজান আলী স্বর্ণমুদ্রাগুলো আবুধাবি থেকে আসা আন্তর্জাতিক যাত্রীর মাধ্যমে আনা এবং অভ্যন্তরীণ যাত্রী হিসাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে শাহজালালে অবতরণ করেন। এরপর অভ্যন্তরীণ টার্মিনালে স্ক্যানিং মেশিন অতিক্রমের পর ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করে যাত্রীর দেহ তল্লাশির এক পর্যায়ে পরিহিত কেডস খোলা হয় এবং কেডসের ভেতর স্বর্ণমুদ্রার অস্তিত্ব পাওয়া যায়। এরপর যাত্রীকে বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কেডস ও মোজা খোলে ভেতর থেকে বাদামি রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে যাত্রী জানান, তিনি একজন মাংস ব্যবসায়ী। গত ৯ সেপ্টেম্বর দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। যাত্রী রমজান আলীকে গ্রেপ্তারের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এই আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে|

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে