,

কসবায় বর্ষণের পানির তোড়ে রেল সেতু ঝুঁকিপূর্ণ

railway brigeগত কয়েক দিনের অবিরাম বর্ষণের পানির তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবার একটি রেল সেতু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ক্ষতিগ্রস্ত সেতুর ওপর দিয়ে ধীর গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেয়া হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ ও সালদানদী স্টেশনের মাঝামাঝি একটি সেতুর নিচ দিয়ে তীব্র গতিতে পানি প্রবাহিত হচ্ছে। গত বৃহস্পতিবার সেতুর মাটি ধরে রাখার ওয়িং ওয়ালের কিছু অংশ ভেঙে যায়। এ ছাড়া পানির তোড়ে সেতুর নিচ থেকে মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। যে কারণে নির্দেশনা অনুযায়ী ওই সেতুর ওপর দিয়ে কম গতিতে ট্রেন চলাচল করছে।
রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (কুমিল্লা) মো: ইরফানুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত সেতুর ওপর দিয়ে এখন ট্রেন চলাচল করছে। সেতুটি পুরোপুরি মেরামতের জন্য ইতোমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে