,

বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসবে না মিয়ানমার

news-image

আন্তর্জাতিক ডেস্ক :রাখাইনের বিদ্রোহী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভানশন আর্মির (আরসা) সঙ্গে বসার ব্যাপারে কোনো পরিকল্পনা নেই মিয়ানমার সরকারের।

রবিবার বিকেলে মিয়ানমারের প্রেসিডেন্ট অফিসের ডেপুটি ডিরেক্টর জেনারেল জ হতে এক টুইটে একথা জানানো হয়েছে।

এর আগে শনিবার এক বিবৃতিতে আরসা এক মাসের জন্য একতরফা অস্ত্রবিরতি ঘোষণা করে। তাদের যুক্তি, ক্ষতিগ্রস্ত অঞ্চলে মানবিক সাহায্য পৌঁছে দিতে তারা এ অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে।

সংগঠনটি মিয়ানমারকেও মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের ওপর নতুন করে নির্যাতন না করার কথা বলে।

গত ২৪ আগস্ট রাখাইনে কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার জেরে মিয়ানমানের নিরাপত্তাবাহিনী রোহিঙ্গাদের ওপর নতুন করে নির্যাতন শুরু করে। সেই নির্যাতন ও নিপীড়ন সহ্য করতে না পেরে গত তিন সপ্তাহে প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। সীমান্তে অস্থায়ী ক্যাম্পে তারা মানবেতর জীবনযাপন করছে।

আরসা অস্ত্রবিরতি ঘোষণার পর আন্তর্জাতিক মহলের দৃষ্টি ছিল মিয়ানমার সরকারের দিকে। অং সান সু চির এই সরকার বিষয়টি কীভাবে দেখছে, সেটি জানার অপেক্ষা করে বিশ্ব গণমাধ্যম।

 

এ অবস্থায় রবিবার বিকেলে মিয়ানমার প্রেসিডেন্ট কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল জ হতে টুইটে জানান, আরসার সঙ্গে আলোচনার ব্যাপারে তাদের কোনো পরিকল্পনাই নেই।

মিয়ানমারের রাখাইনে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে নারাজ দেশটির সরকার। তাদের ভাষ্য, রোহিঙ্গারা বাঙালি। তারা রাখাইনে বছরের পর বছর অবৈধভাবে বাস করছে। তাই রোহিঙ্গাদের সেখান থেকে তাড়াতে একাধিক বার তাদের ওপর হামলা নির্যাতন চলে। এ নিপীড়ন-নির্যাতন সহ্য করতে না পেরে গত চার দশকে প্রায় সাত লাখ রোহিঙ্গা ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে