,

উ. কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে সোমবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটি

news-image

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিঁয়েছে, নিষেধাজ্ঞা আরোপে সম্মত হতে, সদস্য রাষ্ট্রগুলোকে প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ক’দিন আগেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে নিষেধাজ্ঞার এই খসড়া প্রস্তাব সম্পর্কেও স্পষ্ট আভাস দেওয়া হয়েছিল।

আলজাজিরা তাদের এক প্রতিবেদনে শনিবার জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞায় তেল-গ্যাসসহ জ্বালানি খাতে উ. কোরিয়ায় রফতানি নিষিদ্ধ করা হতে পারে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে খুব বেশি কিছু যোগ করার অবকাশ নেই৷ মার্কিন প্রশাসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপর সে দেশে পেট্রোলিয়াম সরবরাহ নিষিদ্ধ করার জন্য চাপ দিচ্ছে৷ উত্তর কোরিয়া থেকে বস্ত্র ও শ্রমিক আমদানিও বন্ধ করতে চায় ওয়াশিংটন৷ বিদেশে শীর্ষ নেতা কিম জং উন-এর সম্পত্তি আটক রাখা ও তাঁর বিদেশ ভ্রমণ নতুন নিষেধাজ্ঞার প্রস্তাবের খসড়ায় অন্তর্ভূক্ত করেছে মার্কিন প্রশাসন৷

শুক্রবার জাতিসংঘের মার্কিন মিশন এক বিবৃতিতে জানায়, নতুন করে উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করতে সোমবার যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে তাদের দেওয়া খসড়া প্রস্তাবের পক্ষে ভোট চাইবে।

চীন ও রাশিয়ার মতো দেশের উপর চাপ বাড়াতে মার্কিন প্রশাসন নিজস্ব পদক্ষেপেরও হুমকি দিয়েছে৷ যে সব দেশ উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালাচ্ছে, তাদের সঙ্গে মার্কিন ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিচ্ছে ওয়াশিংটন৷ প্রেসিডেন্ট ট্রাম্প সেই লক্ষ্যে এক নির্বাহী আদেশ প্রস্তুত রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী স্টিভ মেনুশিন৷ তবে এমন পদক্ষেপ অত্যন্ত অবাস্তব বলে মনে করছে অনেক মহল৷ বিশেষ করে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পরিণতি অ্যামেরিকার পক্ষে সামাল দেওয়া কঠিন হবে৷

চীন ও রাশিয়ার মতো দেশের উপর চাপ বাড়াতে মার্কিন প্রশাসন নিজস্ব পদক্ষেপেরও হুমকি দিয়েছে৷ যে সব দেশ উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালাচ্ছে, তাদের সঙ্গে মার্কিন ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিচ্ছে ওয়াশিংটন৷ প্রেসিডেন্ট ট্রাম্প সেই লক্ষ্যে এক নির্বাহী আদেশ প্রস্তুত রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী স্টিভ মেনুশিন৷ তবে এমন পদক্ষেপ অত্যন্ত অবাস্তব বলে মনে করছে অনেক মহল৷ বিশেষ করে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পরিণতি অ্যামেরিকার পক্ষে সামাল দেওয়া কঠিন হবে৷

এদিকে উত্তর কোরিয়া ইস্যুতে বৈশ্বিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পিয়ংইয়ং-এর ওপর বাড়তি নিষেধাজ্ঞা চাপানো অর্থহীন। কারণ এভাবে উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখা যাবে না। তারা ঘাস খেয়ে বাঁচবে তবু এ কর্মসূচি বাতিল করবে না। কূটনীতি ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়। বাড়তি নিষেধাজ্ঞা বরং লাখ লাখ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে