,

রান্না আর আড্ডায় ঈদ কেটেছে শাবনূরের

news-image

বিনোদন প্রতিবেদক : এবার ঢাকায় ঈদ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। গতকাল ঈদের ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। নিজের পছন্দের রান্না তৈরি করেছেন, সন্তানকে সময় দিয়েছেন, বন্ধুদের সঙ্গে আড্ডাও দিয়েছেন।

শাবনূরের মা আমিনা খাতুন বলেন, ‘শাবনূর এবার ঢাকায় ঈদ করেছে। সকাল থেকেই পরিবারে সব কাজ সে নিজেই করেছে। সবচেয়ে ব্যস্ত ছিল সন্তানকে নিয়ে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছে। মাংস ঘরে আসার পর নিজেই রান্না করেছে, পছন্দের রান্না নিজেই খেয়ে পরীক্ষা করেছে, কেমন হলো। একটু ভোজনপ্রিয় আমার মেয়েটা। সে খেতে এবং খাওয়াতে অনেক পছন্দ করে। তারপর একটু পরপর ছেলের ড্রেস চেঞ্জ করেছে, সুন্দর সুন্দর কাপড় পরিয়েছে, আমার নাতিও অনেক এনজয় করেছে।’

আড্ডাপ্রিয় শাবনূরকে নিয়ে মা আমিনা আরো বলেন, ‘আমার মেয়েটা সব সময়ই আড্ডা দিতে পছন্দ করে। তার অনেক বন্ধু, যারা বাসায় এসে তার সাথে আড্ডা দেয়। ঈদের দিনও তাই হয়েছে, কারণ সকাল থেকেই তার বন্ধুরা আসতে শুরু করেছে, তাদের সাথে গল্প করে কেটেছে দিন, সবার মধ্যমণি হলো শাবনূরের ছেলে। চলচ্চিত্রই শাবনূরের বড় পরিবার, দুপুরের দিকে সে চলচ্চিত্রের বন্ধুদের সাথে আড্ড দিতে বেরিয়ে যায়। আমার শেষ বয়সে মেয়ে ও নাতি নিয়ে ঈদ করতে পেরে অনেক ভালো লাগছে।’

বেশ কয়েক বছর ধরেই স্বামী-সন্তান নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর। মাস খানেক আগে ঢাকায় এসেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে