,

ভাইয়ের বউকে মারধর, বিপাকে এই অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : ঘরোয়া হিংসার অভিযোগ এনেছেন ভাইয়ের স্ত্রী। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে তাঁর। আর এর জেরেই আইনের গেরোয় ফেঁসে গেলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সনজিদা শেখ। নায়িকা-সহ পুরো শ্বশুরবাড়ির বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ এনেছেন জাকেরাবানু জাকির হুসেন বাগবান।

 

কিছুদিন আগেই সনজিদার ভাই অনসের সঙ্গে নিকাহ হয় জাকেরাবানুর। অভিযোগ, মে মাসের ২৭ তারিখ নিজের বাবার সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি। আর এই অপরাধেই নির্মমভাবে মারা হয় তাঁকে। ঘটনার পরই আতঙ্কে আহমেদাবাদে নিজের বাপেরবাড়ি চলে যান জাকেরাবানু। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সারখেজ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের খবর পেয়েই আহমেদাবাদ হাই কোর্টে পালটা পিটিশন দায়ের করা হয় সনজিদা পরিবারের পক্ষ থেকে। তাতে দাবি করা হয়, জাকেরাবানুর পরিবারের সদস্যরা বেশ গোঁড়া চিন্তাধার মানুষ। আর সনজিদার পরিবারের ভাবনা-চিন্তা অনেকটাই সমসাময়িক। সেই কারণেই এই পরিবারে তিনি কোনওদিনই মানিয়ে নিতে পারেননি। আর নিজের বাপেরবাড়ির প্ররোচনাতেই এমন মিথ্যে অভিযোগ এনেছেন জাকেরাবানু। ঘটনার সময় তো সনজিদা উপস্থিতও ছিলেন না। এই মর্মেই নায়িকার অগ্রিম জামিন মঞ্জুর করা হয় বলেও জানান তাঁর আইনজীবী।

২০০৫ সালে ‘ক্যায়া হোগা নিম্মো কা’ সিরিয়ালের মাধ্যমে হিন্দি টেলিভিশন হাতেখড়ি হয় সনজিদার। এর পরই টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। বিয়ে করেছেন টেলিভিশনেরই তারকা আমির আলিকে। তবে জামিন মিললেও এই ঘটনা বেশ বিপাকে ফেলেছে নায়িকাকে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে