সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতজোড় করে তথ্যমন্ত্রীর কাছে সমাধান চাইলেন কাজী হায়াত

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রীর নিকট হাতজোড় করে চলচ্চিত্রে চলমান সংকটের সমাধান চাইলেন অভিনেতা কাজী হায়াত।

রবিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি ছবির মহরত অনুষ্ঠানে এ অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক কাজী হায়াত। এ সময় প্রধান অতিথির আসনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বসেছিলেন।

কাজী হায়াত বলেন, আজ গণমাধ্যমগুলোতে খবর এসেছে রাজ্জাক সাহেবের ছেলে এফডিসিতে ফিরবেন না। কেন তার মধ্যে এই অভিমান? কেন এই সংকট তৈরি হবে!

শক্তিমান এই অভিনেতা বলেন, আমার পা থেকে মাথা পর্যন্ত অভিনয় জড়িয়ে আছে। ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, অজস্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছি। অভিনয় থেকে পেয়েছি অনেক।

তিনি বলেন, আমি পেশাদার অভিনেতা নই, কিন্তু আজ এই একাত্তর বছর বয়সে আমি নিজেকে শুধুই একজন অভিনেতা মনে করি। এই ছবিতেও আমি অভিনয় করতে যাচ্ছি। পেশাদার অভিনেতাই এখন আমার পরিচয়।

আজ এই সময়ে এসে চলচ্চিত্রের বিভাজন আমাকে কষ্ট দেয়, কষ্টে বুক ভেঙে যায়।চলচ্চিত্রের দুরবস্থা দূর করতে হবে। বিভাজন দূর করতে হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা