,

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না ভুটান

news-image

স্পোর্টস ডেস্ক :সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভুটানকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশের কিশোররা। ভুটানকে ৮-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপে তৃতীয় হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

ম্যাচের ১৮ মিনিটে ফয়সাল আহমেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিট পরেই রাজা শেখ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ২৯ মিনিটে মিরাজ মোল্লা গোলের দেখা পেলে ব্যবধান হয় ৩-০।

বিরতির পর রাজা শেখ নিজের জোড়া গোল পূর্ণ করে বাংলাদেশকে এগিয়ে নেন ৪-০ ব্যবধানে। ৫৮ মিনিটে মিরাজ মোল্লাও তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে বাংলাদেশের লিড হয় ৫-০। ৬৯ মিনিটে মোহাম্মদ আকাশ গোল করে ব্যবধান করেন ৬-০। ৭৯ মিনিটে ইয়াসিন আরাফাত ও ৯০ মিনিটে মো আরিফ হোসেন গোল পেলে ৮-০ ব্যবধানে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে