,

লঞ্চডুবিতে অলৌকিকভাবে বেঁচে যায় শিশু ইরা-রোজিনা

luckএকেই বলে ভাগ্য। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। এ কথাটির প্রমাণ করতেই যেন পদ্মায় পিনাক-৬ লঞ্চডুবি ঘটনায় অলৌকিক বেঁচে এসেছে শিশু ইরা ও রোজিনা। শিবচরের চরশ্যামাইল এলাকার ৮ বছর বয়সী রোজিনা আক্তার। একই এলাকার ইকবাল মুন্সীর ঢাকার বাড়িতে কাজ করার জন্য সকালে ঢাকার উদ্দেশে পাঠান মা জরিনা বেগম। ঈদ শেষে ঢাকায় ফেরার সময় ইকবাল মুন্সী বাসার কাজের জন্য মেয়েটিকে নিয়ে লঞ্চে ওঠেন সকাল ৯টায়। লঞ্চটি ডুবে গেলে ইকবাল মুন্সী ও তার আড়াই বছর বয়সী শিশুকন্যা ইরাও পানিতে ডুবে যায়। এসময় ইরা তার বাবার গলা ধরে ভেসেছিল। প্রায় পনেরো মিনিটি পানিতে ভেসে থাকার পর একটি সিবোট গিয়ে ইকবাল মুন্সী ও তার মেয়েকে উদ্ধার করে। কিন্তু কোন খোঁজ পাওয়া যায়নি রোজিনার। সবাই ভেবেছিল শিশুটি স্রোতে ভেসে গেছে। তার লাশটিও পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল সবাই। লঞ্চ ডুবে যাওয়ার চার ঘণ্টা পর পদ্মা নদীর অনেক ভাটিতে গিয়ে একটি শিশুকে ভাসতে দেখে উদ্ধারকারী দল। প্রচণ্ড স্রোত আর উত্তাল ঢেউয়ের মধ্যে একটি কাপড়ের ব্যাগ ধরে ভেসেছিল শিশুটি। এইটুকু অবলম্বন নিয়ে অলেৌকিকভাবে বেঁচে গেছে রোজিনা। পরে তাকে জীবিত উদ্ধার করে মাওয়া ঘাটে নিয়ে আসা হয়। কাওড়াকান্দি ঘাটে এসে মাইকে ঘোষণা করলে ইকবাল মুন্সি শিশুটিকে শনাক্ত করেন। পরে শিশু রোজিনা চিকিত্সার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ