শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দূর্ঘটনায় স্ত্রী-কন্যাসহ ব্রাক্ষণবাড়িয়ায় কর্মরত পুলিশ সার্জেন্ট চৌদ্দগ্রামে নিহত

images

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও শিশুকন্যাসহ নিহত হয়েছেন এক পুলিশ সার্জেন্ট।  বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুলিশ সার্জেন্ট নজরুল ইসলাম (৫২), তার স্ত্রী লাবনী আক্তার (৩৫) ও মেয়ে নুজহাত (৩)।

চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, ফেনীর ছাগলনাইয়া উপজেলায় গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে একটি প্রাইভেট কারে চড়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মস্থলে ফিরছিলেন নজরুল। নজরুলের আরো দুই ছেলে-মেয়ে এবং চালক এ দুর্ঘটনায় আহত হয়েছেন।

তিনি বলন, চৌদ্দগ্রামের বাতিসায় তাদের গাড়ির সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং প্রাইভেট কারটি বসন্তপুর সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সার্জেন্ট নজরুল ও নুজহাতের মৃত্যু হয়।

ঈদ ও পরের দুই দিন মিলিয়ে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা