,

লাল শুক্রবার দেখাচ্ছেন যোগাযোগমন্ত্রী

obaidul kaderশেষ পর্যন্ত রণে ভঙ্গ দিলেন যোগাযোগমন্ত্রী। আবোল তাবোল বকতে শুরু করছেন ওবায়দুল কাদের। মিডিয়ার বিরুদ্ধে তার অভিযোগ পুরোনো ছবি দেখানো হচ্ছে রাস্তা ও খানাখন্দ নিয়ে। এখন তিনি বলছেন, আসন্ন ঈদে নয় আগামি কোরবানীর ঈদের আগে সব মহাসড়কের সংস্কার কাজ শেষ হবে। গরু হারালে কৃষক স্ত্রীকে মা বলে ডাকছেন। তবে কি ওবায়দুল কাদের সম্বিত হারিয়ে ফেলছেন। তবে আগামি ঈদেও সড়কের কাজ পুরোপুরি সংস্কার হবে কি না তা বলতে আরো দু একদিন সময় নেবেন তিনি। হয়ত তিনি জ্যোতিষীর কাছে যাবেন। আগের দিনের মন্ত্রীরা খনার বচন অনুসরণ করতেন। মন্ত্রী আসলে তার মন্ত্রণালয়ের উপর আস্থা রাখতে পারছেন না। এজন্যে এলেবেলে কথা বলছেন। কোরবানীর ঈদের সময় দেশের মহাসড়কগুলোয় কোনো যানজট থাকবে না বলে আঃশ্বাস দিচ্ছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর ফার্মগেট এলাকায় বিআরটিএর ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
যোগাযোগমন্ত্রী বলেন, সড়ক মেরামতের কাজ চললেও আগেরমত সড়কগুলোতে তেমন কোন যানজট নেই। বৃষ্টি বাদলে রাস্তাঘাট মেরামতের কাজ একটু বাধাপ্রাপ্ত হয়। সেজন্য আমি মোবাইল ইউনিট রেখেছি। এসময় মন্ত্রী সাংবাদিকদেরকেই প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, হ্যা আপনারা সমালোচনা করবেন। কিন্তু একটা কথা বলুন গত ৭ দিনে কোন রাস্তায় গাড়ি আটকে ছিল?
মন্ত্রী আরো বলেন, রাজধানীতে সড়কের তুলনায় ছোট গাড়ির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। তাই ব্যক্তিগত গাড়ির পরিমাণ নিয়ন্ত্রণ করতে নতুন করে বিধিমালা তৈরির কথা ভাবছে সরকার। ঈদের পর থেকে বৈধ কাগজবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি ।
যোগাযোগমন্ত্রীর দাবি জানিয়ে বলেন, অনেক সমালোচনা থাকলেও গত সাতদিনে কোনো মহাসড়কে বড় ধরনের যানজট হয়নি।
শৈশবে মন্ত্রী হয়ত নামতা খেলেছেন। এক অক্কে এক, দুই অক্কে দুই। লবণের দাম দিবি কবে, লাল শুক্কুর বারে। অর্থাৎ যে মাসে শুক্রবার নেই সেই দিন হয়ত রাস্তাঘাট ভাল হয়ে যাবে। আর সংস্কারের প্রয়োজন হবে না। মন্ত্রী এখনো নামতা খেলছেন। খেলতে নেমেছেন কিন্তু তা রাস্তায়, মাঠে বা মন্ত্রীর বাড়ির নিকানো উঠোনে নয়।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন