,

সাঈদীর ইফতার বাজেট ২৮ টাকা

sayediনামাজ রোজা করেই কারাগারে সময় কাটছে জামায়াতের নায়েবে আমির দেলোওয়ার হোসেন সাঈদী। গাজীপুরের কাশিমপুরে পার্ট-১ থাকছেন তিনি। ফাঁসির আসামি হওয়ায় তাকে হাসপাতালের সেলে রাখা হয়েছে। পবিত্র রমজানের বেশিরভাগ সময় কাটছে নামাজ রোজা করে। ফাঁসির আসামি হওয়া সত্ত্বেও চাল চলনে তাকে কখনো বিচলিত দেখা যায় না। প্রতিমাসে একবার তাঁর স্বজনরা তাঁর সাথে দেখা করার সুযোগে পাচ্ছেন। কারাগারে সেহেরিতে তাকে গরম খাবার দেওয়া হয়। তাকে মাছ, গোশত, সবজি, ডাল, মোটা চালের ভাত সরবরাহ করা হয়। ইফতারিতে সাঈদীর জন্য বরাদ্দ ২৮ টাকা। ছোলা, খেজুর,পেয়াজু দিয়ে ইফতার সারেন।

দেলোওয়ার হোসেন সাঈদী সেহেরির সময় ওঠে তাহাজুত্তের নামাজ আদায় করেন, পরে সেহেরি খেয়ে ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে ওঠে কোরআন তেলাওয়াত করেন। তাকে আড্ডা দিতে দেখা যায়না। বাকি সময় কাটে ধর্মীয় বিভিন্ন ধরণের বইপত্র পড়েও সময় অতিবাহিত করে থাকেন তিনি। আত্মীয় স্বজন আসলে কারাবিধি মোতাবেক তাদের সাথে স্বাক্ষাৎ করে থাকেন। আত্মীয় স্বজনরা তার জন্য কারা ক্যান্টিনে কিছু অর্থ দিয়ে যান। ঐ অর্থ দিয়ে তিনি প্রয়োজন মত খাবার কিনে খেয়ে থাকেন। এছাড়ার তার তেমন কোন চাহিদা নেই।

সাঈদী সম্পর্কে কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেলার আমজাদ হোসেন ডন বলেন, কারাগারে অনেক মৃত্যুদন্ডপ্রাপ্ত বন্দী রয়েছেন। সাঈদীও আমাদের এখানে রয়েছেন। কারাবিধি মোতাবেক তার সাথে আচারণ করা হয়ে থাকে।

২০১৩ সালের ২৮ ফেব্র“য়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাঈদীকে ফাঁসির আদেশ দেন। তাঁর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে দুটি অভিযোগ (ইব্রাহিম কুট্টি ও বিসাবালী হত্যাকান্ড) সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ সাজা দেওয়া হয়। আরও ছয়টি অভিযোগ প্রমাণিত হলেও ইতিমধ্যে সর্বোচ্চ সাজা দেওয়ায় এগুলোতে আলাদা করে দন্ড দেননি ট্রাইব্যুনাল।

তার আপিল শুনানিও শেষ। তার মামলাটি এখন রায়ের অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ