,

আশুগঞ্জ সার কারখানার এমডিসহ ১১জনের বিরুদ্ধে মামলা

Ashuganj-fertilizerনিয়োগ কেলেঙ্কারীর ঘটনায় আশুগঞ্জ সার কারখানার এমডি, অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (প্রশাসন), বিসিআইসি’র চেয়ারম্যান, বিসিআইসি’র পরিচালক অর্থ, কারিগরী ও প্রকৌশল সহ ১১জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদরের সিনিয়র সহকারী জজ আদালতে ক্ষতিগ্রস্থদের পক্ষে ইকবাল হোসেন ও ইয়াদ হোসেন মামলাটি করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সনের পহেলা জানুয়ারি একটি জাতীয় দৈনিকে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া হয়। পরবর্তীতে কর্মকর্তারা নিয়োগ বিধি অমান্য করে কয়েক কোটি টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে বিভিন্ন পদে লোক নিয়োগ দেয়।

ক্ষতিগ্রস্তরা জানান, ঘুষ গ্রহণের মাধ্যমে আশুগঞ্জ সারকারখানার কর্মকর্তারা এ নিয়োগ প্রদান করে। ক্ষতিগ্রস্থরা নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ ও বেআইনী ও অকার্যকর ঘোষণা করার প্রয়োজন বলে মামলার আর্জিতে উল্লেখ করেন।

এ প্রসঙ্গে আদালতের সেরেস্তাদার রফিকুল ইসলাম মিল্কি জানান, মামলাটি ১৯ আগস্ট শুনানীর দিন ধার্য করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ