,

‘গাড়ি পোড়ালে আমরা রামকৃষ্ণ মিশনে বসে থাকবো না’

Nasimআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশ্যে বলেছেন, 'ঈদের পর আন্দোলন করবেন ভালো। কিন্তু আন্দোলনের নামে গাড়ি পোড়ালে আমরা রামকৃষ্ণ মিশনে বসে থাকবো না। ঈদের পরও আমাদের উন্নয়ন কাজ চলবে।'

আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ‘শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় অর্জন, উন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমরা বিরোধী দলে থাকতে আন্দোলন করেছি। তখনও সরকার পড়েনি। নির্বাচিত সরকারের বিরুদ্ধে যত আন্দোলনই হোক লাভ নেই। ১৯৯১, ২০০১ সালের পর আমরাও আন্দোলন করেছি। অনেক প্রাণ ঝরেছে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরেই তারা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে।'

নাসিম বলেন, 'আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। নির্বাচনে ৪০ শতাংশ মানুষ ভোট দিয়েছে। দুনিয়ার কোনো দেশ নেই যে দেশে বিরোধীদল নির্বাচনে অংশ না নিলে নির্বাচন হবে না। নির্বাচন না হলে দেশ থাইল্যান্ড হতো।'

তিনি বলেন, 'দেশ এগিয়ে যাচ্ছে। খালেদা জিয়া আপনি সব হারিয়েছেন। একূল-ওকূল সব হারিয়েছেন। বিরোধীদলের নেতাও এখন রওশন এরশাদ। প্রস্তুত হোন। ২০১৯ সালে নির্বাচন হবে।'

 

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন