আন্দোলনে বাধা দিলে পাল্টা জবাব : খালেদা (ভিডিও)
ঈদের পর আন্দোলনে বাধা দেওয়া হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার জাতীয় সংসদের এলডি হলে মহানগর বিএনপির ইফতার পার্টিতে অংশ নিয়ে সরকারের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, বিএনপি জ্বালাও পোড়াও-এর রাজনীতিতে বিশ্বাস করে না। জ্বালাও-পোড়াও করা আওয়ামী লীগের কাজ। ঈদের পর শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এই আন্দোলনে পুলিশ ও গু-াবাহিনী লেলিয়ে দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করা হলে পাল্টা জবাব দেওয়া হবে।
http://www.youtube.com/watch?v=NLZvv7afTOk











