শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলি হামলা গাজায় পঞ্চম দিনে নিহতের সংখ্যা ১১৮

gajaইসরাইল শনিবার সকাল থেকেই গাজায় হামলা শুরু করেছে। এদিন নিহত হয়েছেন আরো অন্তত ১৩ জন। এ নিয়ে গত পাঁচ দিনে ‘অপারেশন প্রটেকটিভ এজ’ নামে এই ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১১৮ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থানীয় মুখপাত্র আশরাফ আল-কাদরি বার্তা সংস্থা এএফপি-কে জানান, গাজা শহরের উত্তরের বিয়েত লাহিয়া এলাকায় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে এমন একটি চ্যারিটি অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বিমান হামলায় দুইজন এবং একই সময়ে শহরের পশ্চিমে দ্বিতীয় একটি হামলায় আরো তিনজন নিহত হয়েছেন।
এছাড়াও বিমান হামলায় গাজা উপত্যকার উত্তরের জাবেলিয়া এবং দক্ষিণের দিয়ার এল বালাহ এলাকায় আরো আটজনের মৃত্যু হয়।
খুব সকাল থেকেই গাজার মসজিদ ও হামাস নেতাদের বাড়ি লক্ষ্য করে বিমান হামলা শুরু হয়, যোগ করেন আশরাফ আল-কাদরি।
গাজা উপত্যকায় তিন ইসরাইলি তরুণকে অপহরণের পর হত্যা করা হয়। ইসরাইল এ ঘটনার জন্য হামাসকে দায়ী করে। এর পর পরই এক ফিলিস্তিনি যুবক অপহৃত হন এবং ইসরাইলের বিরুদ্ধে তাকে পুড়িয়ে হত্যার অভিযোগ করে হামাস।
এরপর গত মঙ্গলবার থেকে শুরু হয় গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা। পাশাপাশি হামাসও ইসরাইল লক্ষ্য করে মর্টার ও রকেট হামলা চালাতে থাকে। গাজায় প্রতিদিনই নিহতের সংখ্যা বাড়লেও ইসরাইলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরাইলের সামরিক বাহিনী জানাচ্ছে, হামাস এ পর্যন্ত ৫২০টি মর্টার ও রকেট হামলা চালিয়েছে। তারমধ্যে ডোম মিশাইল প্রতিরক্ষা ব্যবস্থা ১৪০টি রকেট বিধ্বস্ত করেছে।

হামাসের হামলা থেকে রক্ষার জন্যই ‘অপারেশন প্রটেকটিভ এজ’ নামে বিমান হামলা শুরু করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। এজন্য গাজা উপত্যকা ও সীমান্তবর্তী এলাকায় প্রায় ৪০ হাজার ইসরাইলি সেনা মোতায়েন করা হয়েছে।

নিহতদের অধিকাংশই সাধারণ মানুষ বলে দাবি করেছে ফিলিস্তিনিরা।

তবে ইসরাইল বলছে, তারা হামাসের ‘সন্ত্রাসী’।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ