শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ১৬০ কোটি

muslim_118818বিশ্বে বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৪৯টি। আর সারা বিশ্বে মোট ১৬০ কোটি মুসলমানের বসবাস। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ২৩ শতাংশ হলো মুসলিম।

পিউ রিসার্চ সেন্টারে ফোরাম অন রিলিজিয়ন অ্যান্ড পাবলিক লাইফের ভাষ্যমতে, বিশ্বের দুই তৃতীয়াংশ (৬২ ভাগ) মুসলমানের বাস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায়। অনেকে মনে করতে পারে, মধ্যপ্রাচ্য বা উত্তর আফ্রিকায় সবচেয়ে বেশি মুসলমান বাস করে। বাস্তবে সেখানে বাস করে ৩১৭ মিলিয়ন মুসলমান। অথচ কেবল পাকিস্তান ও ভারতেই বাস করে ৩৪৪ মিলিয়ন মুসলমান। তবে মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা অঞ্চলে ঘনত্বের দিক থেকে বেশি মুসলমান বাস করেন। সেখানকার জনসংখ্যার ৯৩ শতাংশ মুসলমান। আর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোট জনসংখ্যার মধ্যে মুসলমান হার ২৪ শতাংশ।

বিশ্বে বর্তমানে মোট দেশের সংখ্যা ২০১টি। এরমধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে ৪৯টি। এরমধ্যে সবচেয়ে বেশি মুসলমানের বসবাস ইন্দোনেশিয়ায়।

তবে দেশগুলোর সবকটি জাতিসঙ্ঘ স্বীকৃত নয়। জাতিসঙ্ঘ সদস্যভুক্ত দেশের সংখ্যা ১৯৩টি। এছাড়া দুটি রাষ্ট্রকে জাতিসঙ্ঘ পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছে।

এছাড়া খ্রিস্টান দেশের সংখ্যা ১৫৭টি। বিশ্বের মোট জনসংখ্যায় খ্রিস্টানদের হার ৩০ শতাংশ।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ