বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির কাছে ৩৯০ রানে হেরে চীনের রেকর্ড!

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। এখানে প্রায়ই অসম্ভবকে সম্ভব করতে দেখা যায়।

ওয়ানডে ক্রিকেটে যেমন চারশ’র বেশি রান করার কথা কেউ ভাবেনি। কিন্তু সেটিকে সম্ভব করেছিল অস্ট্রেলিয়া। এরপর দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকাও চারশ’র বেশি রানের ইনিংস করেছে।

শনিবার আবারও অসম্ভবকে সম্ভব করলেন সৌদি আরবের ক্রিকেটাররা। চীনের বিপক্ষে ৩৯০ রানের ব্যবধানে ওয়ানডে ম্যাচ জিতেছে তারা।

ক্রিকেটে প্রায় অনভিজ্ঞ এক দেশ চীন। যদিও অলিম্পিকে চীন সামনের সারিতে থাকতেই অভ্যস্ত। কিন্তু, ক্রিকেটে এখনও নামজাদা দেশ হয়ে উঠতে পারেনি সৌদি আরব।

কিন্তু, তাই বলে তাদের এমন বেহাল দশা, যা দেখে ক্রিকেটবিশ্ব খানিকটা অবাক।

আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লীগের এশিয়া রিজিয়ন ডিভিশনের ওয়ানডে খেলা চলছিল। সৌদি আরব প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪১৮ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে মাত্র ২৮ রানে গুটিয়ে যায় চীন। স্কোরবোর্ডে শূন্যের ভিড় লাগে। সর্বোচ্চ রান বলতে অতিরিক্ত ১৩। ব্যক্তিগত ব্যাটিংয়ে জুয়াং জেলিন এবং ঝেং পেং দু’জনে সর্বোচ্চ ৬ রান করেন।

প্রথম ব্যাট করতে নেমে সৌদি আরবের মোহম্মদ আফজল (১২০) দুর্দান্ত সেঞ্চুরি করেন। শোয়েব আলির ৪১ বলে ৯১ রানের ঝড়ো ইনিংসও ছিল নজরকাড়া।

সৌদি আরবের কাছে এত বড় ব্যবধানে হেরে রেকর্ড গড়েছে চীন। এর আগে ২০০৮-এর আগস্টে নিউজিল্যান্ডের কাছে ২৯০ রানে হেরেছিল আয়ারল্যান্ড।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ